Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন

জগন্নাথপুর প্রতিনিধি  |  ৩০ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে ভাগিনাদের হামলায় মামা ছালিক মিয়া (৪৫) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার( ২৯ আগষ্ট) বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছালিক মিয়া উত্তর নাদামপুর গ্রামের মৃত. মাহতাব মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত ছালিক মিয়ার সঙ্গে তার ভাগ্নে দিলদার খানের বেশকিছু দিন হয় বিরোধ আছে। পূর্ব বিরোধের জেরে শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দিলদার খান তার ভাইদের নিয়ে ছালিক মিয়ার ওপর হামলা চালায়। এতে ছালিক মিয়া গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছালিক মিয়ার ছোট ভাই নুর মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিলদার খান তার ভাইদের সঙ্গে নিয়ে হামলা চালিয়ে আমার ভাইকে মেরে ফেলেছেন। আমি খুনিদের বিচার চাই। দিলদার খানের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায় নি।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.