Sylhet Today 24 PRINT

কতদূর এগোলো সাদাপাথর প্রতিস্থাপনের কাজ?

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর লুট নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে টনক নড়ে প্রশাসনের। লুট হওয়া পাথর উদ্ধার ও তা পুণঃস্থপনির উদোগ নেওয়া হয়। পাথর ফিরিয়ে দিতে সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে তিনদিনের আলিটমেটামও দেওয়া হয়।

প্রশাসনের এই তোড়জোড়ে সাদাপাথরের সৌন্দর্য কিছুটা ফিরতে শুরু করেছে। একেবারে মরুভূমিতে পরিণত হওয়া সাদাপাথরে এখন পাথরেরও দেখা মলৈছে।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১৫ লাখ ঘনফুট সাদাপাথর প্রতিস্থাপন করা হয়েছে। আর উদ্ধার হয়েছে প্রায় ২৮ লাখ ঘনফুট।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এসব তথ্য জানান।

তিনি জানান, প্রতিদিন পাঁচশ’ শ্রমিক, ৪শ’ নৌকা ও ৩শ’ ট্রাকে চলছে পাথর প্রতিস্থাপনের কাজ।

এরআগে বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা ধোপাগুল ও লালবাগের অন্তত পাঁচটি পুকুরের পানিতে লুকিয়ে রাখা দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করে উপজেলা প্রশাসন।

পাথর প্রতিস্থাপনের কাজ শেষ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

এদিকে পাথর লুটের পর শ্রীহীন সাদাপাথরে খুব একটা পর্যটক না গেলেও জানা গেছে, ইদানিং পর্যটকের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। ছুটির দিনগুলোতে সিলেটের পর্যটক ছাড়াও দেশের অন্যান্য স্থানের পর্যটকদের ভীড় ঠিক আগের মতো না হলেও মোটামুটি বাড়ছে বলে জানিয়েছেন সাদাপাথর এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাদাপাথরে এবং আশেপাশের এলাকা থেকে কয়েক শ’ কোটি টাকার পাথর লুট করে। আর গত জুলাই ও আগস্টে দুই সপ্তাহে সাদাপাথর এলাকায় নজিরবিহীন লুটপাটের ঘটনা ঘটে। ভোলাগঞ্জ নোম্যান্সল্যান্ডের ১০ নম্বর এলাকায় সাদাপাথরের স্তূপ এলাকাটি পর্যটকদের কাছে আকর্ষণীয়। তাই নাম পড়ে যায় সাদাপাথর পর্যটন স্পট। প্রতিদিন পর্যটক মুখর থাকায় এই পর্যটন এলাকা ঘিরে নৌকা শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষের জীবন জীবিকার অন্যতম মাধ্যম হয়ে ওঠে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলাগঞ্জে নজিরবিহীন লুটপাট হয় সাদাপাথরে।

সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি, এবং কোম্পানীগঞ্জের ইউএন আজিজুন্নাহারকে বদলি করা হয়।

নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার পর লুটপাটকৃত পাথর ফেরত দিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.