Sylhet Today 24 PRINT

পূর্ণাঙ্গ কমিটি স্বাগত জানিয়ে মধ্যরাতে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৬

কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শনিবার দিবাগত মধ্যরাতে (রোববার প্রথম প্রহর) সিলেটে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর চৌহাট্টা এলাকা থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর আম্বারখানায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন প্রমুখ।

শনিবার মধ্যরাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন সাংগঠনিক নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.