Sylhet Today 24 PRINT

শিশু বিশেষজ্ঞ ডা. জাকারিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০২৫

দেশের প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. জাকারিয়া হোসেইন আর নেই।

রোববার (৩১ আগস্ট) সকাল পৌনে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিক কাউসার চৌধুরী। তিনি জানান, গত দুইদিন লাইফ সাপোর্টে ছিলেন এ প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ।

ডা. জাকারিয়া হোসেইন দেশের অন্যতম পর্যটন উদ্যোক্তাও ছিলেন। সিলেটে তিনি জাকারিয়া সিটি নামে একটি পর্যটন কেন্দ্র গড়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.