Sylhet Today 24 PRINT

সিলেটে বৃদ্ধা খুন, ছেলেকে সন্দেহ

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের শাহপরান এলাকায় রহিমা বেগম (৭০) নামে এক বদ্ধার মেদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রহিমা শাহপরাণ থানাধীন শাহপরান আবাসিক এলাকার ২নং সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আব্দুল গাফ্ফার। তাদের মূল বাড়ি জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে।

পারিবরিক বিরোধের জের ধরে নিজের ছেলেই রহিমা বেগমকে হত্যা করে বলে স্থানয় সূত্রে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে রহিমা বেগমকে তারই ছেলে বদরুল ইসলাম (৪২) হত্যা করেছে বলে তাদের ধারনা।

রবিবার দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। সোমবার সকাল ১১টার দিকে ৯৯৯- এ কল দিলে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তারা লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বদরুল ইসলাম ইমমতি পেশায় নিযুক্ত থাকলেও গত ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত অবস্থায় ছিলেন। তিনি তার বাবা মার চতুর্থ সন্তান।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার এসআই সোহেল। তিনি বলেন, আমরা সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.