Sylhet Today 24 PRINT

মধ্যরাতে কদমতলী বাস টার্মিনালে আগুন, পুড়ল বাস

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যরাতে সিলেটের কদমতলী কেন্দ্রিয় বাস টার্মিনালে আগুনে পুড়ে গেছে একটিচ বাস। তবে এতে কেউ হতাহত হননি।

মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মিতালী এক্সপ্রেসের একটি বাসে এই অগ্নিকান্ড ঘটে।

ফায়ার সার্ভিওসের সিলেট স্টেশন সূত্রে জানা যায়, রাত ১১টা ৩৮ মিনিটের দিকে বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ক্ষতিগ্রস্থ বাসটি খালি অবস্থায় ছিলো তাই এতে কেউ হতাহত হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, তদন্ত করে দেখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.