Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০২৫

 গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার অভিযোগে মর্তুজা হাসান নামের এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকার অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।

বুধবার বিকেল ৩টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকার।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন জানতে পারেন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামে জনাব মর্তুজা হাসান নামীয় ব্যাক্তি কর্তৃক অবৈধ ভাবে টিলা কাটছেন এমন অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ অবৈধ টিলাকাটার বিরুদ্ধে পরিচালনা করে দেড় লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, পরিবেশ রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.