তাহিরপুর প্রতিনিধি | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে বালু বোঝাই নৌকাসহ তিনজনকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর)ভোর রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর এলাকা থেকে বালু বোঝাই করে পাচারের সময় নৌকাসহ তাদের আটক করে।
জানা গেছে, শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে নৌকা বোঝাই করে পাচারের সময় জালালপুর এলাকা দিয়ে পাচারের সময় স্থানীয় এলাকাবাসী আটক করে। পরে পুলিশ কে জানালে নৌকাসহ তিনজনেকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবং আটককৃত নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করা হয়।
শান্তি নদী থেকে ৫ আগষ্টের পর ও পূর্বে থেকে বালু উত্তোলন ও বিক্রি করছিল একটি চক্র। একাধিক বার বালু উত্তোলন ও পরিবহন বন্ধ করতে অভিযান পরিচালিত হলেও তা বন্ধ হয়নি। বালু বোঝাই নৌকা ও ভল্কহেড আটক করলেও মুলহুতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান উপজেলার সচেতন মহল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলায় সকল অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। একেই সাথে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।