Sylhet Today 24 PRINT

নগরীতে বাসা থেকে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট নগরের লামাবাজার এলাকা থেকে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে লামাবাজার ছায়ানীড় ৩১ নম্বর বাসার ৫ম তলার ফ্ল্যাট থেকে ওই স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিলি দে (২৫) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে।

জানা যায়, মা সঞ্চিতা দে’র সাথে লামাবাজারের ওই বাসায় থাকতেন মিলি। তিনি নগরের কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে মিলি দে’র ঝুলন্ত লাশ দেখতে পান।

ঝুলন্ত অবস্থা থেকে মিলিকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.