Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ থেকে কলেজ ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অপহরণের ১২ দিন পর এক কলেজছাত্রীকে সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই ছাত্রী আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীকে উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে একই গ্রামের মোশাররফ হোসেন অপহরণ করে। এ ঘটনায় ওই দিনই অপহৃতের মা মোশাররফের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে সুনামগঞ্জ সদরের দোয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে। 

এদিকে,এ ঘটনার সাথে জড়িত মোশাররফ হোসেন (১৮) নামের এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটক মোশাররফ যাত্রাপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.