Sylhet Today 24 PRINT

সিলেটে ভারত থেকে আসা ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক |  ১২ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে বিজিবির সংগ্রাম বিওপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এ চালান জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ কসমেটিক্স, ক্রিম, চকলেট ও অন্যান্য ভারতীয় পণ্য। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৩ কোটি ২৩ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে ৪৮ বিজিবির উপ অধিনায়ক অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.