Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারায় ডুবে শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে শাহী রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালার বাজারের পাশে সুরমা নদীতে তার লাশটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমান।

নিহত শাহী রহমান বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকই কোনা পাতাড়িপাড়া গ্রামের প্রবাসী শাফি রহমানের ছেলে।

জানা যায়, শাহি রহমান বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কালিজুরি এলাকায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শুক্রবার দুপুরে এসে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শনিবার (১৩সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার লাশ শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর কালার বাজারের পাশে কুশিয়ারা নদীতে পাওয়া যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.