জগন্নাথপুর প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা জয়নাল আবেদীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ১২ নম্বর সার্কেল (১, ২নং ওয়ার্ড) অর্থাৎ ইশাকপুর, লুদুরপুর ও ইনাতনগর বাসীর আয়োজনে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা মাওলানা জয়নাল আবেদীন এর সমর্থনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর স্থানীয় ভবের বাজারে আলহাজ্ব মো. আবদাল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মো. হাসমত উল্লাহ খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. আলা মিয়া, আবুল হোসেন ইরা মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল খলিল, ডা. আছকির খান, মাস্টার আব্দুল তাহিদ, হাজী বশির উদ্দীন, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, ক্রীড়াবিদ শাহ মাহফুজুল করিম, রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আব্দুল হক, আব্দুল মতিন, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জিতু মিয়া, সাবেক ছাত্রনেতা আজমল খান, সাবেক ফুটবলার আব্দুল আলী, লায়েক মিয়া, মাওলানা মো. আবু তাহের, সিদ্দিক আহমেদ, নাজিম উদ্দীন, ফুটবল খেলোয়াড় জিলু মিয়া, ফজর আলী ও প্রভাষক জাহিদ হাসান।
সভার শুরুতে মাওলানা মো. মতছির আলীর পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল কাহার।