Sylhet Today 24 PRINT

সিলেটে কমিউনিটি সেন্টার থেকে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট নগরের সোবহানীঘাট থেকে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টার হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে নিক্সন দাশ (৩৪) ও জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.