Sylhet Today 24 PRINT

ছেলের পাসপোর্ট করতে যাওয়ার সময় বাবা নিহত

চুনারুঘাট প্রতিনিধি  |  ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ছেলেকে বিদেশ পাঠানোর উদ্দেশ্যে হবিগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চুনারুঘাটের আলকাছ মিয়া। তিনি উপজেলার রানীগাও ইউনিয়নের চাটপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ১০টার দিকে আলকাছ মিয়া তার ছেলের পাসপোর্ট করতে সিএনজি যোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। হবিগঞ্জের ধুলিয়াখাল বিসিক শিল্পনগরী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি মারা যান। এঘটনায় তার ছেলে গুরুতর আহত হন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.