Sylhet Today 24 PRINT

বাউল বশির উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘদিন রোগে ভোগে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সিলেট অঞ্চলের প্রখ্যাত বাউল বশির উদ্দিন সরকার। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

বশির উদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার শেষ সময়ের সঙ্গী আরেক বাউল লাল শাহ।

মৃত্যুকালে বশির উদ্দিনের বয়স ছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে পরিবারসহ পুরো সংস্কৃতি অঙ্গনে।

বাউল আব্দুল করিমের অন্যতম এই শিষ্য দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। স্ট্রোকের পর থেকে চলাফেরা করতে পারতেন না। অর্থাভাবে থেমে ছিল চিকিৎসা। অবশেষে থেমে গেল তাঁর সুরভরা জীবনও।

প্রখ্যাত বাউল কফিল উদ্দিন সরকারের কাছে সঙ্গীতের দীক্ষা নিয়েছিলেন বশির উদ্দিন। বেহালার সুরে মাতোয়ারা করতেন শ্রোতাদের, গেয়েছেন অগণিত লোকগান। গান দিয়ে ছড়িয়েছেন প্রেম, মানবতা আর সত্যের কথা।

মৃত্যুর আগমুহূর্তেও তিনি বলেছিলেন— “আমার জীবনে সম্পদ বলতে কিছুই নেই, শুধু চারটি বই।”

সহশিল্পীদের চাওয়া, তাঁর গান ও বইগুলো সংরক্ষণ করা হোক, যাতে হারিয়ে না যায় এক জীবনের সাধনা।

লোকসংগীত জগতে বাউল বশিরের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। রয়ে গেল শুধু তাঁর গান, যা একদিন নতুন প্রজন্মের কণ্ঠে আবারও বেঁচে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.