জামালগঞ্জ প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০১৬
জামালগঞ্জে খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্বি প্রকল্প ২য়-পর্যায়ের রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে সদর ইউনিয়নের কদমতলী গ্রামে প্রদর্শনী পূর্বে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা ড.সাফায়েত আহমদ সিদ্দিকি।
প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(খামার বাড়ী)উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহেদুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: মনজুরুল হক,সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার,জিয়াউর রহমান,উপ সহকারী কৃষি কর্মকর্তা সত্যেন্দ্র দেবনাথ,রামেন্দ্র চন্দ্র কর,আহমেদ আমিরুল ইসলাম,ইছহাক মিয়া,কৃষক সহয়তাকারী আলকাছ আলী,কোলেস্বর কর,চায়না আক্তার,শিপ্রা বৈদ্য প্রমুখ।