Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সংস্কার কাজের জন্য শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে।

 বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট কর্তৃক ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের উদ্দেশ্যে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর  ৩৩ কেভি শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকা সমূহে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এই তথ্য নিশ্চিত করেন।

৩৩/১১কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাসমূহে সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.