Sylhet Today 24 PRINT

সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া সব ধরণের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০২৫

বালু ও পাথর লুট ঠেকাতে কোম্পানীগঞ্জে  নৌকা চলাচলের নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার  বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর র্পটন স্পট পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় সূত্রের অভিযোগ অনুযায়ী, বিএনপি ও যুবদলের নেতাদের তত্ত্বাবধানে আওয়ামী লীগ ও বিএনপি মিলে ব্রিজের আশপাশে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু লুট চালিয়ে যাচ্ছিল। এ অনিয়ন্ত্রিত বালু লুট রোধ করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন দ্রুত মাইকিং করে নতুন নির্দেশনা প্রচার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.