Sylhet Today 24 PRINT

এক সপ্তাহের মধ্যে সিলেটে আবারও ভূকম্পন

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০২৫

এক সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট। আজ রোববার বেলা ১২ টা ১৯মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। সুনামগঞ্জের ছাতকেই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে ১৪ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল অবশ্য ছিল ভারতের আসাম রাজ্যে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এরআগেগত ১৪ সেপ্টেম্বর সিলেট কেঁপে উঠে ভূমিকম্পে। ওইদিন বিকাল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩১ মাইল দূরে ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

তারও আগে গত ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

এছাড়া ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.