Sylhet Today 24 PRINT

ভোটের আগেই ফিরবেন তারেক রহমান, জানালেন সালাম

নিজস্ব প্রতিবেদক |  ২২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং তিনি নিজেই নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।

সোমবার দুপুরে নগরের একটি হোটেলে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ দেখছেন। এ বিষয়ে সরকারের সাথে আলোচনা হচ্ছে।

তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, আগামী দেশের জনগণ বিএনপিকে মেন্ডেট দিলে তারেক রহমানই দেশে দায়িত্ব নিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.