Sylhet Today 24 PRINT

শুক্রবার সারাদিন জাফলং ও জৈন্তাপুরের অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শুক্রবার সিলেটের জৈন্তাপুর উপজেলা ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ বিতরণ বিভাগ, জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ কেভি লাইনে গাছপালা কর্তন এবং ডিএস (ডিসকানেক্ট সুইচ) পয়েন্টে কপার আই ক্লাম স্থাপনসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জৈন্তাপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ফলে উপজেলার দরবস্থ, চাঙহিল ও জাফলং ফিডার বন্ধ থাকবে। কাজ শেষে যথারীতি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.