Sylhet Today 24 PRINT

শনিবার গরম অব্যাহত থাকবে সিলেটে

নিজস্ব প্রতিবেদক |  ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কদিন ধরেই সিলেটে ভাদ্রের গরম অনুভূত হচ্ছে। দিনভর কাটাফাটা রোদে পুড়ছে সিলেট। শনিবারও এমন রোদ ও গরম অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, “গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, তবে তাপমাত্রা ৪৮ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে।”

এদিকে, আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে আবহওয়া পূর্বাভাসে। ফলে শনিবারও এমন গরম থাকতে পারে।

 শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার বজ্রসহ ভারি বৃষ্টিরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.