Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে জামানের আচমকা সফর নিয়ে বিএনপিতে নানা আলোচনা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জৈন্তাপুর কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান শুক্রবার জৈন্তাপুরে তৃণমূল নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন।

তার এই আজমকা সফরকে কেন্দ্র করে জৈন্তাপুরজুড়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। তিনি আবার দলে ফিরছেন কী না এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জৈন্তাপুরের দরবস্ত এলাকার দারুল হাদিস মদিনাতুল উলুম খরিলহাট মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে সময় কাটান। বাদ আসর ওই মাদরাসায় একটি দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

এরপর সন্ধ্যা ৬টায় তিনি জৈন্তাপুরের ফেরিঘাট ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি জৈন্তাপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পূজা যাতে সুন্দরভাবে উদযাপিত হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন।

এছাড়াও, রাত ৮টার দিকে তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ আবদুস শুক্কুর এবং স্বেচ্ছাসেবকদল নেতা অসুস্থ তানভীর আহমদ শাহীনের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এরপর রাত ৯টায় তিনি জৈন্তাপুরের সারিঘাট ট্রাক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। রাত ১০টায় তিনি হরিপুরে অবস্থিত ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, সম্প্রতি অ্যাডভোকেট কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ফের দলে ফেরা ও সিলেট-৪ আসনে সংসদ সদস্য মনোনয়ন চাইবেন বলে সিলেটজুড়ে চাউর হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.