Sylhet Today 24 PRINT

বাসদ নেতা জাফর ও প্রণবের জামিন

ব্যাটারিচালির রিকশাশ্রমিকদের পক্ষে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ব্যাটারি রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে ভাঙঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন।

সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

এ তথ্য জানিয়ে বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, ভাঙচুরের দুটি মামলায়ই আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে কোন বাধা নেই। আশা করছি তারা আজকেরই জেল থেকে ছাড়া পাবেন।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের দাবিতে আন্দোলন থেকে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

আবু জাফর ও প্রণব জ্যোতি পালের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বাম গণতান্ত্রিক জোট সিলেটে মিছিল ও সমাবেশ করে তাদের মুক্তির দাবি জানায়। ভাঙচুরের দিন জাফর একটি আন্তর্জাতিক কনফারেন্সে ঢাকায় িাছলেন বলেও জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.