Sylhet Today 24 PRINT

ট্রেনে অশালীন আচরণ: আটকের পর তৃতীয় লিঙ্গের পূজা দাসকে অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে যাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে পুজা দাস নামে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে আটক করনা হয়।

জানা যায়, চট্টগ্রামের সন্দীপ উপজেলার বাসিন্দা পুজা দাস ট্রেনে যাত্রীদের সাথে অশোভন আচরণ করলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের পিপিএম এসআই মোঃ মনিরুজ্জামান বলেন, “যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুজা দাসকে আটক করা হয়। আদালত তাকে অর্থদণ্ড প্রদান করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.