Sylhet Today 24 PRINT

জুলাই আন্দোলনে হামলা: সিলেটে আওয়ামী লীগ নেতা গ্র্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০২৫

গত বছরের জুলাই আগস্টের আন্দোলন চলাকালে হামলার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. ফরহাদ বক্স (৬১) সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আখালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারি পরওয়ানাভূক্ত আসামি ছিলেন ফরহাদ।

আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানান মিডিয়া অফিসার সাইফুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.