বিশ্বনাথ প্রতিনিধি | ০৭ অক্টোবর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আমি সিলেট- ২ বিশ্বনাথ-ওসমানীনগর আসন থেকেই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবো। আর এই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এই আসনে বিপুল পরিমানের উন্নয়ন করতে পারবো। তবে নির্বানকে সামনে রেখে দলকে শক্তিশালী করে গড়ে তুলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ পৌর ও উপজেলাবাসীর ব্যানারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরও বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী এই আসনে বিপুল পরিমান উন্নয়ন করেছেন। আমি বা আপনারাও তার কথা ভুলার নয়। আর আমিতো এম ইলিয়াস আলীকে ভুলার কথাও নয়, কারণ আমার ঘরে ৯ বছরের ভাতিজার নাম ইলিয়াস। তাই আমি এম ইলিয়াস আলীকে ভুলার কথা নয়। আমার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আপনারা সবসময় এম ইলিয়াস আলীকে খুঁজে পাবেন। তবে বিশ্বনাথে দলকে শক্তিশালী করে বিএনপির ঘাটি হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুবদল নেতা আমির আলী এবং রুমেল আলীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য কলচেষ্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আবদাল মিয়া, দেওকলস ইউনিয়ন বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, অলংকারী ইউনিয়ন বিএনপি নেতা সাজিদুর রহমান সোহেল, উপজেলা বিএনপি নেতা ইকবাল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপু, পৌর ছাত্রদল নেতা আব্দুর রব, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রিজু আহমেদ, লামাকাজী ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, দেওকলস ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা তারেক আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী।