Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জ সংবাদদাতা |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে  দুই ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম  লাবু মিয়া (২০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার আদগোপালপুর গ্রামের আলম খন্দকারের ছেলে। দুর্ঘটনায় আহত চালকসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলওয়ে গেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন জানান, ভোরে ট্রেন যাওয়ার সময় গেট বন্ধ ছিল। এ সময় দাঁড়ানো ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-৪০৪৫) সঙ্গে পেছনের ট্রাকটির (ঝিনাইদহ ট-১১-১০৭১) সংঘর্ষ হয়। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.