নিজস্ব প্রতিবেদক | ০৯ অক্টোবর, ২০২৫
গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি তোয়াজিদুল হক তুহিন (৪৫) কে গ্র্রেপ্তার করেছে পুলিশ।
তুহিন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তুহিনের নামে ৬ টি মামলার তথ্য পাওয়া গেছে।