Sylhet Today 24 PRINT

বজ্রপাতের শব্দে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বিপ্লব বিশ্বাস (২৬) নামের ওই ব্যক্তি রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে কুশিয়ারা নদীর খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন জেলে বিপ্লব বিশ্বাস। এসময় হালকা ঝড়বৃষ্টি আসে। এক পর্যায়ে বজ্রপাতের শব্দে নৌকা থেকে পড়ে যান তিনি । পরে স্হানীয় লোকজন অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক কবির আহমেদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চলছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহ বলেন, রানীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে এক জেলে নিখোঁজ হয়েছে খবর পেয়েছি। আমাদের এখানে ফায়ার সার্ভিসে ডুবুরি লোক না থাকায় অন্য স্থানে থেকে ডুবুরী আনার চেষ্টা করতেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.