নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০২৫
হঠাৎ সিলেটে এসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার সকালে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপি সভাপতি কয়েস লোদি, আবুল কাহের শামীম, কামরুল হাসান চৌধুরী শাহিন ও যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ মালিক প্রমুখ।