সিলেটটুডে ডেস্ক | ১২ অক্টোবর, ২০২৫
‘বিশ্বের অধিকারী শ্রমজীবী সন্তান, মানুষের মুক্তির দিন আগত’ স্লোগানকে ধারণ করে শনিবার (১১ অক্টোবর) শারদা সাংস্কৃতিক ভবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের ৩৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মনীষা ওয়াহিদ।
জাতীয় সংগীত ও সংগঠন সংগীত গাওয়ার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।
উদ্বোধনী সমাবেশের পরবর্তীতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
দপ্তর সম্পাদক রিপন রায়েরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাশরুখ জলিল।
বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ডালুছড়া শাখার সভাপতি ভারতী বাউরি, চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাঁতী, সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অমর্ত্য রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি তামজীদ হায়দার চঞ্চল, সাবেক রাকসু ভিপি ও সিপিবির প্রেসিডিয়াম মেম্বার রাগীব আহসান মুন্না।
সম্মেলনের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন মনীষা ওয়াহিদ।
৩৭ তম জেলা সম্মেলনের মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে নির্বাচিতরা - সভাপতি: মাশরুখ জলিল, সহ-সভাপতি: মাহিদুল ইসলাম, সহ-সভাপতি: সোহাগ কর্মকার, সাধারণ সম্পাদক:শাহীন ফকির, সহকারী সাধারণ সম্পাদক: নির্বাণ জনি, সাংগঠনিক সম্পাদক: রূপালী তাঁতী, কোষাধ্যক্ষ: বিপ্লব দেব সৌম, দপ্তর সম্পাদক: রিপন রায়, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: আবুল কালাম অতুন, ইস্কুল বিষয়ক সম্পাদক: সজল নায়েক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: শিপন গোয়ালা, সাংস্কৃতিক সম্পাদক: পায়েল ছত্রী, ক্রীড়া সম্পাদক: ভারতী বাউরি, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক: তপু সবর, সদস্য: মনীষা ওয়াহিদ।
নব নির্বাচিত নেতৃত্বকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মনীষা ওয়াহিদ।
১৯ সদস্যবিশিষ্ট এ কমিটির ৪টি সদস্য পদ পরবর্তীতে কো-অপ্ট করে নেওয়া হবে।