Sylhet Today 24 PRINT

সিলেট রেল স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ অক্টোবর, ২০২৫

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‍দুপুরে এই অভিযান শুরু করা হয়। অভিযানকালে রেল স্টেশনের সামনে বেশ কয়কটি অভেধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহূ ম্যাজিস্ট্রেটের সাথে বিপুৃল সংখ্যক পুলিশও উপস্থিত ছিলো।

জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন সড়ে যাওয়ার জন্য।

২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও এসব অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়।

এর আগে গত মঙ্গলবার সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.