Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের সদলপুর-তাজপুর স্কুলে ‘মা-সমাবেশ’

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

প্রাথমিক শিক্ষার মান-উন্নয়নে সিলেটের বিশ্বনাথে ‘মা-সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সদলপুর, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব পংকি খান, ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী বাবুল আখতার।

বক্তব্যে তারা বলেন, আমাদের দক্ষ জনশক্তি গড়তে হবে, তাদের কাজে লাগাতে হবে। সম্পদের কথা আসলেই আমরা মানব সম্পদকে বাদ দিয়ে জায়গা-জমিকেই প্রাধান্য দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা আমাদের ছেলে-মেয়েদের কথা একবারও ভাবিনা। আর সে কারণেই তারাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেনা। দক্ষ জনশক্তি গড়তে হলে আমাদের শক্ষার্থীদের উচ্চ শিক্ষায় এগিয়ে নিতে হবে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি তাদের শিক্ষার পরিবেশ ও বিদ্যালয় ভবনেরও সু-ব্যবস্থা করতে হবে।

এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব হাজী মকবুল আলীর সভাপতিত্বে ও সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা হাজী আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী ‘বিটিএস’ সংস্থা ইউকের সদস্য হাজী ফারুক মিয়া ও নূর মিয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আ’লীগ নেতা ফজলু মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত পুরকায়স্ত, সমাজসেবক নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল তাহিদ, শাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী আব্দুল কাইয়ুম সাকি, আ’লীগ নেতা শাখাওয়াত হোসেন, আব্দুল মতিন ও শাহনেওয়াজ চৌধুরী সেলিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র বেলায়েত হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.