Sylhet Today 24 PRINT

সিলেটে সুইপার কলোনি থেকে ৮ জনকে ধরল পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা সুইপার কলোনি থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভার্থখলা সুইপার কলোনি থেকে ৮জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, মোগলাবাজার থানার জালালপুর গ্রামের মনোয়ার আলী ও আনোয়ারা বেগমের ছেলে মন্টু মিয়া (৩৮), সাদীপুর গ্রামের আব্দুল খালেক ও জাহানারা বেগমের ছেলে খোকন (৩২), জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার আক্তার মিয়া ও রাবেয়া বেগমের ছেলে সানি মিয়া (২০), মোগলাবাজার থানার শিববাড়ি এলাকার কাজল দাস ও সেলি রানী দাসের ছেলে জয় দাস (২২), হরগৌরি গ্রামের গোলক পাল ও মিনু রানী পালের ছেলে বিপ্লব পাল (৩০), ভার্থখলা এলাকার মকবুল হোসেন ও ফাতেমা বেগমের ছেলে মোহাম্মদ আলী (৩৮), একই এলাকার পদু মিয়া ও নয়ন তারার ছেলে মোর্শেদ মিয়া (২৭) ও দক্ষিণ সুরমার বদিকোনা গ্রামের জয় কুমার দাস ও শ্যামলী রানী দাসের ছেলে অপূর্ব দাস (২০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.