Sylhet Today 24 PRINT

সিলেটে ব্যাটারি রিকশার চার্জিং পয়েন্টে অভিযান, ১৪টি সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০২৫

ফাইল ছবি

সিলেট নগরে অবৈধ ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্টে অভিযান চালিয়ে ১৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিলেট জেলা প্রশাসন।

সোমবার (২০ অক্টোবর) সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

জানা যায়, নগরীর আলুরতল, মেজরটিলা, টেক্সটাইল মিল রোড, পুরবী আবাসিক এলাকা, খাদিমপাড়া ৪নং রোড, বহর কলোনি, শাহপরান গেইট ও শাহপরান রোড এলাকার বিভিন্ন অবৈধ ব্যাটারি চালিত রিকশার চার্জিং পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও অভিযানে ১৩টি বৈদ্যুতিক মিটার, ৭৩টি চার্জিং বক্স ও ১৪ লট সার্ভিস তার জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.