Sylhet Today 24 PRINT

অনৈতিক কাজের অভিযোগে সিলেটে হোটেল সিলগালা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০২৫

অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরীর তালতলার একটি আবাসিক হোটেলসিলগালা করেছে পুুশিল। এরআগে ওই হোটেল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)।

অভিযানকালে হোটেল বিলাস সিলগালা করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ।

সিলেট মহানগর পুলিশ জানায়, নগরেরর সকল হোটেল মালিকদের সাথে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা করার আহ্বান জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও যারা নির্দেশনা না মেনে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার তালতলাস্থ হোটেল বিলাসে অভিযান চালিয়ে ৫ নারী-পুরুষকে আটক করা হয় এবং হোটেলটি সিলগালা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.