Sylhet Today 24 PRINT

ইন্সপেক্টর থেকে এএসপি হলেন জামশেদ আলম

র‍্যাঙ্ক ব্যাচ পড়ালেন পুলিশ সুপার

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি লাভ করেছেন সিলেট জেলা কোর্ট পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ জামশেদ আলম।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার পর বুধবার তাকে র‍্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান।

মো: জামশেদ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স পাশ করে ১৯৯২ সালে পুলিশ বিভাগে সরাসরি এস আই পদে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে ১৯৯৪ সালে তিনি প্রথমে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় শিক্ষানবিশ এস আই হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এরপর হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় এবং ২০০৭ সালে এস এম পি- সিলেট এর ডিবিতে এসআই হিসাবে দায়িত্ব পালন করে। ২০০৯ সাল থেকে ২০১০ সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে পুর্বতিমুরে কাজ জাতিসংঘের শান্তিরক্ষা পুরুষ্কার লাভ করেন। তারপর ২০১০ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে কিছুদিন ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে কাজ করেন।

২০১২ সালে তিনি পুনরায় এস এম পি সিলেটের ডিবিতে দায়িত্ব পালন করেন। ২০১৪-২০১৫ সালে তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পুনরায় এস এম পি, সিলেটের ডিবি, সিটি এস বি ও কোর্টে দায়িত্ব পালন করেন। পরে কিছুদিন এস বি ঢাকায় কাজ করেন। এরপর গত ২০২৩ সালে সিলেট জেলায় যোগদান করে সর্বশেষ কোর্ট ইন্সপেক্টর, সদর কোর্ট, সিলেটের দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.