Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়া যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস উল্টে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানী ঢাকায় কদমতলি এলাকায় বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, আহতদের জয়কলস হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি সুমন কুমার চৌধুরী বলেন, তারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন। পথে ‘সেজুতি ট্রাভেলেস’ এর বাসটি সুনামগঞ্জের পাগলা বাজারে এসে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.