Sylhet Today 24 PRINT

নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: লুনা

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়। কারণ বিএনপি বৈষম্যহীন রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, এবার (ত্রয়োদশ জাতীয় নির্বাচন) নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হবে। বিশ্বনাথ-ওসমানীনগরবাসীও এই উন্নয়ন থেকে পড়বে না।

লুনা আরও বলেন, ৩১দফায় দেশ গঠনের সুন্দর পরিকল্পনা তুলে ধরেছেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। আগাামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশে বৈষম্যহীন উন্নয়ন হবে। কাজেই বিএনপিকে বিজয়ী করতে দল ও মতের উর্ধে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাস্তাঘাটের বেহাল দশার চিত্র তুলেধরে বক্তব্যকালে লুনা বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন সময়ে বিশ্বনাথ-ওসমানী নগরে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু দু:খের বিষয় আওয়ামী ক্ষমতাসীনরা সেইসব রাস্তা গত ১৭ বছরেও সংস্কার করেনি। ইতিমধ্যে সবগুলো রাস্তার তালিকা করে আমরা পাঠিয়েছি, সড়ক বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যার ফলে গেল সপ্তাহে বিশ্বনাথে ৬টি এবং ওসমানীনগরের ৪টি সড়ক উন্নয়ন কাজের অনোমুদন হয়েছে, বাকিগুলোও হবে ইনশা আল্লাহ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান লিটনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

সভায় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য সোনাবান বিবি, ইউপি সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রুপ, তাজুল ইসলাম, তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ পিয়ার, নুর মিয়া, শামিম আহমদ ও আফিজ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.