Sylhet Today 24 PRINT

গরু নিয়ে বিলে গিয়ে নিঁখোজ, একদিন পর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০২৫

ছবি: কেম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখের ফেসবুক পেজ থেকে নেওয়া

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজ এক ব্যক্তির মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে হানিফ মিয়া (৩৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার চানপুর খেয়াঘাট গ্রামের বাসিন্দা ছিলেন।

এলাকাবাসী ও নিহতের আত্মীয়-স্বজন জানান, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে হানিফ মিয়া পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাউটি বিলের কাড়ার পাড়ে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। সন্ধ্যা হলেও বাড়িতে না আসায় হানিফ মিয়ার স্ত্রী বিলের কাড়ার পাড় থেকে গরু নিয়ে আসেন কিন্তু স্বামীকে খোঁজে পাননি।

বিষয়টি গ্রামের সকলকে জানানো হলে মসজিদে মাইকেও হানি মিয়ার নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, বিলে সারারাত খোঁজাখুঁজির পর আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিলের কাড়ার পানি নিচ থেকে জাল ফেলে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, হানিফ মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.