Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বালু চুরি মামলার আসামি রোপা মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০১ নভেম্বর, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জের মো. ইকবাল হোসেন ওরফে রোপা মিয়াকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।

তিনি জানান, কোম্পানীগঞ্জের ধলইগাও পূর্বপাড়া মাছবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোপা মিয়া বনবিভাগের বালু চুরির মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তদন্তাধীন অপর দুটি মামলার অভিযোগেও তার নাম রয়েছে।

তিনি কোম্পানীগঞ্জ থানার ঢালারপাড় গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক হোসেনের ছোট ভাই।

তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.