Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০২৫

হবিগঞ্জের বানিয়াচংয়ের দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জু কুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বছর জুলাই আন্দোলন চলকালে বানিচংয়ে নয়জন মারা যান। মঞ্জু এই নাইন মার্ডার মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।

রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কাদিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বানিয়াচং থানাপুলিশ। পরে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বানিয়াচং থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সকাল থেকে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কাদিরগঞ্জ বাজার এলাকা থেকে মঞ্জুকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়।

তিনি বলেন- ছাত্র-জনতার আন্দোলনের সময় নাইন মার্ডারের ঘটনায় দায়ের করা মামলার আসামি মঞ্জু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.