Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে সম্মান-বাখরনগর আদর্শ যুব সংঘ ও সাউথ লংলা ডায়নামিক ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত কমরেড আব্দুল লতিফ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নন্দীগ্রাম ফুটবল একাদশ ভুকশীমইল খেলোয়াড় কল্যাণ সমিতিকে টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.