Sylhet Today 24 PRINT

খাদিমে সিএনজিকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ নভেম্বর, ২০২৫

সিলেট-তামাবিল সড়কের খাদিমে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকালে শাহপরান থানাধীন খাদিম এ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ মুন্না (২০) জৈন্তাপুরের চিকনাগুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ১ জনকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) ও মো. হাবিবুর লস্কর (৩৫)।

সিলেট মগানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.