Sylhet Today 24 PRINT

বড়লেখার চান্দগ্রাম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন ডা. হোসাইন আহমেদ

বড়লেখা প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০২৫

ডা. হোসাইন আহমেদ। ছবি: সংগৃহীত ।

মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী চান্দগ্রাম আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. হোসাইন আহমেদ।

তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং আল রাইয়ান হাসপাতাল, সিলেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

৫ নভেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ মনোনয়ন ঘোষণা করা হয়।

গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. হোসাইন আহমেদ বলেন, “এ দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই। আমি আশা করি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদ্রাসাটিকে আরও এগিয়ে নিতে পারব।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.