নিজস্ব প্রতিবেদক | ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির সিলেট জেলা কমিটি থেকে একযোগে আট নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন সিলেট জেলার সাবেক সমন্বয়ক এবং সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সাবেক মূখ্য সংগঠক হাসান আহমদ চৌধুরী মাজেদও রয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) যুবশক্তির কেন্দ্রিয় আহ্বায়ক তরিকুল ইসলামের কাছে পৃথক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন তারা। সকলেই ‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
গত ৫ অক্টোবর যুবশক্তির সিলেট জেলা কমিটি গঠন কর হয়। কমিটি গঠনের একমাসের মধ্যে একযোগে সাত নেতা পদত্যাগ করলেন।
পদত্যাগী নেতারা হলেন, সিলেট জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব কামরান আহমদ, সিনিয়র সংগঠক হাসান আহমদ চৌধুরী মাজেদ, সংগঠক রুহুল আমিন, রেজাউল করিম মাবরুর, আমেনা বেগম, জামাল খাঁন, মাইশা মাইমুনা ও
শহিদ হোসেন জামিল।
পদত্যাগপত্রে হাসান আহমদ চৌধুরী মাজেদ লিখেছেন, ‘আমি বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন সিলেট জেলার সাবেক সমন্বয়ক এবং সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সাবেক মূখ্য সংগঠক। এনসিপি গঠনের আগে থেকেই আমি জাতীয় নাগরিক পার্টির একজন নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে কাজ করে আসছি।’
তিনি লিখেন, পরবর্তীতে জাতীয় যুবশক্তি গঠনের পর মাঠপর্যায়ে সংগঠনের কর্মকান্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। গত ৫ অক্টোবর যুবশক্তির সিলেট জেলা কমিটি গঠনকারে আমাকে সিনিয়র সংগঠকের দায়িত্ব প্রদান করা হয়। ব্যক্তিগত কিছু কারণে আমা পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তাই জাতীয় যুবশক্তি, সিলেট জেলার সিনিয়র সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম।’
বাকী সাতজনও এভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।