Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদকের ভাইয়ের মৃত্যু, শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শিক্ষানুরাগী ও সালিশ ব্যক্তিত্ব মো. কিম্মত আলী (৫৫) ইন্তেকাল করেছেন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক ছামির মাহমুদের মেজো ভাই।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩ টা ২০ মিনিটে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি যুক্তরাজ্য প্রবাসী স্ত্রীসহ ভাইবোন, ভাতিজা-ভাতিজি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মরহুম মনছব উল্লাহর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১১টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


শোক প্রকাশ :
সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদের ভাই মো. কিম্মত আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.