Sylhet Today 24 PRINT

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে চাকু ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০২৫

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে বড় চাকু ও মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে জালালাবাদ থানাধীন শিবের বাজার ফাঁড়ির পুলিশ হাটখোলা ইউনিয়নের অন্তর্গত বড়ফৌদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির মিয়া (৪৩) ও মো আনোয়ার হোসেন (২৫)।

পুলিশ জানায়, বড়ফৌদ এলাকার নজরুল ইসলামের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পাশে বাঁশঝাড় পার্শ্ববর্তী অন্ধকারছন্ন স্থানে ডাকাতির প্রস্তুতিকালে বড় চাকু ও মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করেন। ঘটনাস্থল থেকে আরও ৪/৫ জন পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.